Registration closes on 21 November 2026 Register Now

খুবি উপাচার্যের সঙ্গে বাকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। আজ ১৮ নভেম্বর (বুধবার) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই উপাচার্য পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরীফ মোহাম্মদ খান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।