খুবির ৭ম সমাবর্তন আয়োজনে স্টিয়ারিং ও উপ-কমিটিগুলোর সঙ্গে মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটি ও গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ২৮ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনে সভাপতিত্ব করতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সম্মতির পরিপ্রেক্ষিতে আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখ সমাবর্তনের দিন চূড়ান্ত করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠনের মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সমাবর্তনের লোগো চূড়ান্ত করা হয়েছে এবং গ্র্যাজুয়েটদের নিবন্ধনের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের বিস্তারিত তথ্য শীঘ্রই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। 

সভায় উপাচার্য বিভিন্ন উপ-কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাবর্তন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ স্টিয়ারিং কমিটির সদস্য, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। তাঁরা সমাবর্তন আয়োজনের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।