আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী খুবি দলের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৬-২৭-এ তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় দল। সম্প্রতি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১০ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান লাভ করে দলটি। দলের সদস্যরা আজ ২৬ অক্টোবর (সোমবার) বিকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় তিনি বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এ অর্জন প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও কৌশলগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, সহকারী পরিচালক সাহারা বানু ও সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।