খুবিতে অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ক্লাস্টার-১ এর অন্তর্ভুক্ত ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-আইকিউএসির উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি, প্রস্তুতি ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে শোনেন এবং অ্যাক্রেডিটেশনের নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে কোর্স ফাইল ও ডকুমেন্টেশন যথাযথভাবে প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।