খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক অনুষ্ঠিত ও জলরং ডেমোনস্ট্রেশন শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক অনুষ্ঠিত ও দুই দিনব্যাপী জলরং ডেমোনস্ট্রেশন শুরু হয়েছে। আজ ১০ আগস্ট (সোমবার) বেলা ১১টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়। আর্টিস্ট টক শেষে চারুকলা স্কুলের আঙ্গিনায় জলরং ডেমোনস্ট্রেশন উদ্বোধন করা হয়। জলরং ডেমোনস্ট্রেশনটি দুই দিনব্যাপী চারুকলা স্কুলের আঙ্গিনায় ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে।
আর্টিস্ট টক ও জলরং ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম চীনে বসবাসরত বাংলাদেশি শিল্পী ও  Xi’an Jiaotong Liverpool University, Affiliated College এর আর্ট এন্ড ডিজাইনের শিক্ষক ওয়ারিয়র রহমান সামী’র তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিল্পী নিজের ও চীনের চিত্রকর্ম নিয়ে আলোচনা করেন এবং চীনের চিত্রকর্ম অঙ্কন প্রক্রিয়া এবং চীনের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে জলরং ডেমোনস্ট্রেশন উদ্বোধন করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। তিনি বলেন, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মহান শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে এই জলরং ডেমোনস্ট্রেশন অনুষ্ঠান আয়োজনের শিক্ষার্থীদের শিল্পচর্চায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো: তরিকত ইসলামের সভাপতিত্বে আর্টিস্ট টক ও জলরং ডেমোনস্ট্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রই এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, রকিব হাসান, মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর, মনীষা সাহা এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা।
জলরং ডেমোনস্ট্রেশন এর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চলনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অনির্বাণ মল্লিক এবং আর্টিস টক সঞ্চলনা করেন ডিসিপ্লনের বিএফএ ১ম বর্ষের শিক্ষার্থী বৈশাখী সরকার।
জলরং ডেমোনস্ট্রেশন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং পরে চিত্রশিল্পী এসএম সুলতানের উপর নির্মিত তথ্যচিত্র ‘আদম সুরোত’ শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হয়। এ সময় ডিসিপ্লিনের বিএফএ (সম্মান) ও এমএফএ সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।