খুবির ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে কম্পিউটার ল্যাব উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ জুলাই (রবিবার) বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে তথ্যপ্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিল দক্ষতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।