খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে ওবিই কারিকুলাম রিভিউ এন্ড ইমপ্রুভমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘ওবিই কারিকুলাম রিভিউ এন্ড ইমপ্রুভমেন্ট’ শীর্ষক কর্মশালা ১৫ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এই কর্মশালার মধ্য দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সমসাময়িক জ্ঞান, দক্ষতা এবং যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় আরও বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এসময় ওবিই কারিকুলাম রিভিউ এবং ইমপ্রুভমেন্ট সম্পর্কে সেশন পরিচালনা করেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মোঃ রজ্জব আলী ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক জয়ন্তী রায়। এ কর্মশালায় সংশ্লিষ্ট শিকক্ষবৃন্দ অংশগ্রহণ করেন।