Registration closes on 21 November 2026 Register Now

খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস” বিষয়ক কর্মশালা আজ ১৩ জুলাই (সোমবার) দুপুর ২টায় আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা এবং সেবার উৎকর্ষতা নিশ্চিত করার মাধ্যম হলো ডকুমেন্টেশন এবং আন্তর্জাতিক মানদ- অনুযায়ী এক্রেডিটেশনের জন্য প্রস্তুতি গ্রহণ। সুশৃঙ্খল নথি সংরক্ষণ, তথ্যের যথার্থতা, মান নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ জনবল ও সঠিক প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে আজকের ওয়ার্কশপ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডকুমেন্ট ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, প্রয়োজনীয় নীতিমালা এবং এক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ব্র্যান্ডিং গড়ে ওঠে তার একাডেমিক উৎকর্ষ, গবেষণার মান এবং দক্ষ মানবসম্পদের মাধ্যমে। একটি শক্তিশালী ব্র্যান্ড শিক্ষার্থী, গবেষক, শিক্ষক এবং আন্তর্জাতিক সহযোগীদের কাছে বিশ্ববিদ্যালয়কে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন হলো একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের স্বীকৃতি। এটি কেবল একটি সনদ অর্জনের বিষয় নয়; বরং প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমকে আন্তর্জাতিক ও জাতীয় মানদ-ের আলোকে নিয়মিত মূল্যায়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে ‘আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাক্রেডিটেশন রিকোয়ার্মেন্টস এন্ড ডকুমেন্টেশন’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এছাড়া ‘কমপিটেন্ট ডকুমেন্ট রেট্রিভাল ফর অডিট এন্ড এভালুয়েশন সাপোর্ট’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।