খুবিতে ’২২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম মুক্তমঞ্চ সংলগ্ন স্থানে কদম গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে ’২২ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩০০টি গাছের চারা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পরিবহন পুলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, অডিট সেলের প্রধান এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়নসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ’২২ ব্যাচের শিক্ষার্থীরা।