Registration closes on 21 November 2026 Register Now

খুবিতে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ২৫ জানুয়ারি (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউটডোর গেমসে শরীরচর্চার সুযোগ বেশি থাকে। একই সময়ে ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ভলিবল ক্লাবের সভাপতি সোহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রথম দিনে ছাত্রদের ৮টি এবং ছাত্রীদের ২টি খেলা অনুষ্ঠিত হয়।