খুবিতে ‘একাডেমিক অডিট: সেলফ-অ্যাসেসমেন্ট এন্ড এভিডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত / Training on “Academic Audit: Self-Assessment and Evidence Management” held at KU
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘একাডেমিক অডিট: সেলফ-অ্যাসেসমেন্ট এন্ড এভিডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ ১২ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’কৃত ১০টি ডিসিপ্লিনের চূড়ান্ত আবেদন প্রস্তুতিকে আরও কার্যকর করতে এবং একাডেমিক অডিট ও স্ব-মূল্যায়ন প্রক্রিয়া সুদৃঢ় করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, একাডেমিক অডিট ও স্ব-মূল্যায়ন প্রক্রিয়া একটি চলমান ব্যবস্থা, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্য-প্রমাণভিত্তিক মূল্যায়ন ও মাননিরীক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন প্রাপ্তিতে বিশেষ সহায়ক হবে।
এ সময় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন একাডেমিক অডিট, স্ব-মূল্যায়ন এবং প্রমাণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।