খুবিতে হিট প্রকল্পের আওতায় ইউএটিএফএস’র সমন্বয় সভা অনুষ্ঠিত / Coordination Meeting of UATFS Held at Khulna University under the HEAT Project
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘ইউনিভার্সিটি একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড সেক্রেটারিয়েট’ (ইউএটিএফএস) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, হিট প্রকল্পের গবেষণা কার্যক্রম থেকে বড় ধরনের আউটকাম বা দৃশ্যমান ফলাফল বের করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগত সক্ষমতা আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
উপাচার্য প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য যোগ্য জনবল নিয়োগ, সুনির্দিষ্ট প্রকিউরমেন্ট ও ফিন্যান্সিয়াল প্ল্যান প্রণয়ন এবং বিশেষ করে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইউএটিএফএস’র আহ্বায়ক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় হিট প্রকল্পের এসপিএম যথাক্রমে প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এআরএম মোস্তাফিজার রহমান, প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার, প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক ড. মুহাঃ মোস্তফা কামাল, প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর ড. খান মেহেদী হাসান, এএসপিএম গাজী মোঃ মঞ্জুর মুর্শিদ, ইউএটিএফএস সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।