খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের ২৪ ব্যাচের নবীনবরণ ও ২০ ব্যাচের বিদায় সংবর্ধনা আজ ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। 
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. শার্লিন আলাউদ্দিন। 
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২১ ব্যাচের কাজী মোঃ রাকিব, ২২ ব্যাচের মশিউর রহমান তমাল, ২৩ ব্যাচের সাফাত সামিহা অবনী, ২৪ ব্যাচের মালিহা শামিম ও প্রণব সাহা। 
অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।