Tree Plantation in Memory of July Martyrs at Khan Bahadur Ahsanullah Hall, KU / খুবির খান বাহাদুর আহছানউল্লা হলে জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ জুলাই (সোমবার) সকাল ১০টায় জুলাই শহিদদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলের সম্মুখে বৃক্ষরোপণ করা হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
এ সময় সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দ ও শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।