খুবির আইকিউএসির উদ্যোগে রিসার্চ এন্ড স্কলারলি অ্যাক্টিভিটিস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)
আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন,
স্ট্যান্ডার্ড ৯: রিসার্চ এন্ড স্কলারলি অ্যাক্টিভিটিস’ শীর্ষক কর্মশালা আজ
২৯ জুন (রবিবার) দুপুরে আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায়
ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ
মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন,
প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।