Registration closes on 21 November 2026 Register Now

খুবিতে ভর্তি পরীক্ষা পরবর্তী কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকল ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকবৃন্দের উপস্থিতিে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য সুুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশনা প্রদান করেন, যাতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। সভায় উপাচার্য উপস্থিত একাডেমিক প্রধানদের কাছ থেকে একাডেমিক অগ্রগতি সম্পর্কেও অবহিত হন। এছাড়াও সভায় নবাগত শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীভূত অটোমেশন প্রক্রিয়াসহ একাডেমিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, গ্রন্থাগারিক, হল প্রভোস্ট, ছাত্র বিষয়ক পরিচালক ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।