খুবির ফার্মেসী ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ০৯ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।

ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডিসিপ্লিনের প্রফেসর ড. আশীষ কুমার দাস ও প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯.৩০ মিনিটে নবীনববরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার প্রাক্কালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।