খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্ট টক অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনটেম্পোরারি আর্ট’ সম্পর্র্কে শিক্ষার্থীদের সমৃদ্ধ করার লক্ষ্যে আর্ট টক অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর (সোমবার) দুপুর ১২টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত আর্ট টকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী রেমন্ড জন মার্সডেন। শিল্পী নিজ শিল্পকর্ম ও সমকালীন বিশ্বের শিল্পকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের চিত্রকলা ও চিত্রভাবনা সর্ম্পকে আরও বেশি জানার সুযোগ পাবে এবং নিজেদের চিত্র রচনা ও শিল্পজ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান রকিব হাসানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাপলা সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো: তরিকত ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনিবার্ণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর ও মনীষা সাহা। আর্ট টকে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।