খুবিতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া
অ্যাওয়ার্ডস বাংলাদেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া
অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন-২০২৪ আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর
১২টা থেকে ১টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী
মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশন
বাংলাদেশের থার্ড সেক্রেটারী ডেভিড ট্যাং ও অস্ট্রেলিয়ান হাইকমিশন
বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার এম ইমাম নাহিল। রিসোর্স পারসন হিসেবে
সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের প্রোগ্রাম
কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান। এছাড়াও
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক (চলতি
দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও ডিভেলপমেন্ট স্টাডিজ
ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনা মোঃ
জোবায়ের হোসাইন। সেশনটিতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক আগ্রহী শিক্ষার্থী ও
শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস
অস্ট্রেলিয়া সরকার পরিচালিত ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম, যার আওতায়
অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল-ফান্ডসহ মাস্টার্স পর্যায়ে
অধ্যয়ন করা যায়।