Registration closes on 21 November 2026 Register Now

ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : উপাচার্য

খুবিতে বাঁধনের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (স্বেচ্ছায় রক্তদাতাদের) সংগঠন বাঁধন এর আয়োজনে ও ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরের সহযোগিতায় আজ ১০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য বলেন, মাদক বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যাধি। মাদক হচ্ছে সমাজের অন্তরায়। মাদক থেকে যুব সমাজ রেহাই পাচ্ছে না। সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে হলে সবার আগে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। আজ মাদকের বিরুদ্ধে ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর ও রক্তদাতাদের সংগঠন বাঁধন আয়োজিত এই শোভাযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি। তিনি ক্যাম্পাসকে মাদকমুক্ত তিনি সব ছাত্র সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।