খুবি উপাচার্যের সাথে হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডির সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ২০ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি এস এম জাফরুল্লাহ এনডিসি। সাক্ষাতকালে উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) ব্যারিস্টার গোলাম সরোয়ার ভূঁইয়া ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরামর্শক এন এম শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় ইনোভেশন হাব স্থাপনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ইনোভেশন হাব স্থাপনের কাজ শীঘ্রই শুরু হবে আশা প্রকাশ করা হয়।