খুবি উপাচার্যের সঙ্গে ইউজিসি সদস্যের সৌজন্য সাক্ষাৎ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন। ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউজিসি সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে ইউজিসির সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।