খুবিতে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘৫ম নৈয়ায়িক ন্যাশনালস-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ০৯ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মতামত যুক্তির সঙ্গে উপস্থাপন এবং ভিন্নমতকে শ্রদ্ধা করতে শেখে। তিনি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক আব্দুল ইলাহ্ আল-মাহ্দী।
দুই দিনব্যাপী এ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করছেন।