Creative Journalism Where Research Meets Storytelling শীর্ষক একটি কর্মশালা শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়
গত ৭ এপ্রিল ২০২৬ সকালে দৃক ট্রাস্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে Creative Journalism Where Research Meets Storytelling শীর্ষক একটি কর্মশালা শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। দৃকের পরিচালক সৈয়দা গুলরুখ কর্মশালাটি পরিচালনা করেন। এতে ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।