Art for Equality (Art Exhibition and Seminar)
গত ১৪–১৫ নভেম্বর ২০২৫ তারিখে দুই দিনব্যাপী একটি শিল্পকর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের নয়টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯০ জন শিক্ষক, শিক্ষার্থী, নবীন ও খ্যাতিমান শিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং যশোর এস. এম. সুলতান আর্ট কলেজের শিল্পীরা অংশ নেন।
অংশগ্রহণকারী ৯০ জন শিল্পীর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে আজাদ ও ফারিহা খান এবং ৫৩ জন শ্রেষ্ঠ দশটি শিল্পকর্ম নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেন। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারিহা খান সেরা দশ শিল্পীর একজন হিসেবে নির্বাচিত হন।
শিল্পপ্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদর্শনীর কিউরেটর ও আর্ট হিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন। এছাড়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচিত সেরা ১০টি শিল্পকর্ম বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে বিশেষ প্রদর্শনীর জন্য প্রদর্শিত হয়, যা অংশগ্রহণকারী শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।