বিশ্ব শরণার্থী দিবস ২০২৬’ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় শিল্পকলা প্রতিযোগিতা ও প্রদর্শনীতে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের তিনজন শিক্ষার্থীর চিত্রকর্ম সেরা ২০ তালিকায় স্থান

খুলনা বিশ^বিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের তিনজন শিক্ষার্থীর চিত্রকর্ম ‘বিশ্ব শরণার্থী দিবস ২০২৬’ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় শিল্পকলা প্রতিযোগিতা ও প্রদর্শনীতে সেরা ২০ তালিকায় স্থান করে নিয়েছে। গত ২০ জুন ২০২৬ খ্রি. তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং The UN Refugee Agenc (UNHCR), বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘বিশ্ব শরণার্থী দিবস ২০২৬’ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের ‘নলেজ টাওয়ার’-এর স্টুডেন্টস লাউঞ্জে ÒBrushstrokes of Belonging 2026Ó শীর্ষক আন্ত:বিশ্ববিদ্যালয় শিল্পকলা প্রতিযোগিতা ও প্রদর্শনীতে এ চিত্রকর্ম প্রদর্শিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিল্পশিক্ষার্থীদের জমা পড়া ৩৫০ টির অধিক শিল্পকর্ম থেকে মাত্র ২০টি চিত্রকর্ম চূড়ান্ত প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের তিনজন শিক্ষার্থী: এমএফএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফছা বিনতে আজাদ ও মনীষা দীপান্বিতার এবং বিএফএ প্রথম বর্ষের দীপঙ্কর দত্ত দীপনের কাজ নির্বাচিত হয়। এটি ডিসিপ্লিনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং এর শিক্ষার্থীদের সৃজনশীল কাজের উৎকর্ষের প্রতিফলন। উক্ত অনুষ্ঠানে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রত্যেক শিল্পীকে সনদপত্র প্রদান করেন।

প্রতিযোগিতাটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান তরুণ শিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রদর্শনীটির প্রতিপাদ্য বিষয় ছিল “Stories Beyond Borders” । কীভাবে শিল্পকলা বাস্তুচ্যুতি, ঘুরে দাঁড়ানোর শক্তি (রেজিলিয়েন্স), আশা, আত্মপরিচয় এবং আপন সত্তার সাথে সংযোগ -এর গল্পগুলো তুলে ধরে এই আয়োজনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় । নির্বাচিত শিল্পকর্মগুলো শরণার্থীদের অভিজ্ঞতা এবং মানুষের ঘুরে দাঁড়ানোর অদম্য শক্তির নানাবিধ  শৈল্পিক রূপায়ণ। প্রদর্শনী চলাকালীন শিল্পী ও দর্শকদের মিথস্ক্রিয়া ও কথোপকথনের মধ্য দিয়ে প্রদর্শনীটি সহানুভূতি ও সচেতনতা গড়ে তুলেছে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিজ্ঞতার বিষয়ে গভীর বোঝাপড়া সৃষ্টি করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শৈল্পিক মান ও সৃজনশীল সম্ভাবনারই বহিঃপ্রকাশ। তাদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য স্বীকৃতি বয়ে এনেছে। পাশাপাশি, মানবিক গল্প তুলে ধরা এবং সীমানা পেরিয়ে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার ক্ষেত্রে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকাও এর মাধ্যমে ফুটে উঠেছে। প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং এফএসআইটি (FSIT)-এর ডিন ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. ফখরে হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান মো. সালাহ উদ্দিন এবং ইউএনএইচসিআর বাংলাদেশ-এর Mr. Kevin Lindblom and Ms. Mathilde Aupetit । শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন এই আয়োজনে অংশ নেন। অত্যন্ত কৃতিত্বের সাথে জাতীয় পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করায় জন্য ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন পরিবারে পক্ষে ডিসিপ্লিন প্রধান ড. মো: তরিকত ইসলাম নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।