খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের আয়োজনে আর্টিস্ট টক অনুষ্ঠান
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের আয়োজনে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মানোন্নয়ন ও আন্তর্জাতিক শিল্প বিষয়ক জ্ঞানার্জনের লক্ষ্যে ২৮ অক্টোবর বিকাল ৩.৩০ টা হতে ৫.০০ টা পর্যন্ত চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়। আর্টিস্ট টকে রিসোর্স পারসন হিসাবে বক্তব্য রাখেন ইতালিয়ান বংশোদ্ভূত নেদারল্যান্ড বেজড শিল্পী ও Erasmus University Rotterdam, Netherlands এর প্রভাষক Guiditta Vendrame (জুদিত্তা ভেনদ্রামে)।
শিল্পী তার নিজের শিল্পকর্ম ও ইতালীয় এবং নেদারল্যান্ডের চিত্রকর্ম নিয়ে আলোচনা করেন। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মো: তরিকত ইসলামের সভাপতিত্বে আর্টিস্ট টকে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, ড. রুথ ক্যেলি (Depertment of Politics and International Relation, Lecturer in Human Rights University of York, United Kingdom), অধ্যাপক মোহা: আলপ্তগীন তুষার, ডীন, চারুকলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসরাফিল রতন প্রাং, সহযোগী অধ্যাপক, গ্রাফিক্স ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সৈয়দ মো. সোহরাব জাহান, সহকারী অধ্যাপক, চারুকলা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, সহকারী অধ্যাপক অনির্বাণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক জনাব শাপলা সিংহ। এছাড়াও এসময়ে ডিসিপ্লিনের সকল বর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।