ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন, চারুকলা স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২১-২৪ অক্টোবর ২০২৫ খ্রি. ০৪ (চার) দিনব্যাপী বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন, চারুকলা স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২১-২৪ অক্টোবর ২০২৫ খ্রি. ০৪ (চার) দিনব্যাপী বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্টিত হয়। ২১ অক্টোবর বেলা ১২.০০ টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো: তরিকত ইসলাম। উক্ত চিত্রকর্ম প্রদর্শনীতে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নির্বাচিত চিত্রকর্ম ও শিক্ষকবৃন্দের চিত্রকর্ম প্রদর্শিত হয়।