ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের চিত্রকর্ম ডিসপ্লে অনুষ্ঠিত

খুলনা বিশ^বিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের চিত্রকর্ম ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনব্যাপী ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের স্টুডিও-১ এবং স্টুডিও-২ এ চিত্রকর্ম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রেজাউল করিম এ চিত্রকর্ম ডিসপ্লের উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের চিত্রকর্ম গুলো ঘুরে দেখেন। সেই সাথে তিনি ডিসিপ্লিনের চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। ডিসিপ্লিনের পক্ষথেকে তাকে চিত্রকর্মসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময়ে ডিসিপ্লিন প্রধান ড. মো: তরিকত ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, সহকারী অধ্যাপক শাপলা সিংহ, ভিসি মহোদয়ের সচিব মিজানুর রহমান খানসহ ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।