খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের দুটি ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২৪ ২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ  ১০ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১২টায় চারুকলা স্কুলের আঙিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর . মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, ড্রইং পেইন্টিং শিল্পের এমন ধারা যেখানে কল্পনা, আবেগ বাস্তবতাকে রং-তুলি, পেন্সিল কালির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। শিল্পকলা মানুষের সূক্ষ্ম দক্ষতা বাড়াতে, কল্পনাকে বিকশিত করতে সাহায্য করে। এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে বড় শিল্পী হয়ে দেশ-বিদেশে সুনাম অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর . মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর . শেখ সিরাজুল হাকিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর . মোঃ নাজমুস সাদাত।

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান . মোঃ তরিকত ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব--খুদা প্রিয়ম, ২১ ব্যাচের শিক্ষার্থী তৃষা রাণী কুরি ২৩ ব্যাচের পূজা বসু। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাদিয়া ইসলাম ফারিহা তাসনিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাপলা সিংহ প্রভাষক মিশকাতুল আবীর।

অনুষ্ঠানের শুরুতে দুটি ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী পর্বের পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের আর্টওয়ার্ক ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থী আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।