ঢাবি চিত্রকলা কর্মশালার অভিজ্ঞতা উপস্থাপন করল খুবি শিক্ষার্থীরা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্টের মধ্যে স্বাক্ষরিত এমওইউ’র অংশ হিসেবে পাঠ্যক্রম ও শিক্ষা-পদ্ধতি বিনিময় কার্যক্রমের মাধ্যমে দুইপক্ষের সার্বিক শিক্ষা-কার্যক্রমকে সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার পরিসরকে বৃদ্ধি করার লক্ষ্যে গত ২০-২১ জুলাই ২০২৫ খ্রি. খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ১০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্ট আয়োজিত এডুকেশনাল এক্সচেঞ্জ নামক একটি চিত্রকলা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করে।উক্ত কর্মশালার অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ গত ২৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে একটি প্রেজেন্টেশন আয়োজন করে। যেখানে এডুকেশনাল এক্সচেঞ্জ কর্মশালার অভিজ্ঞতা ও এমওইউ প্রোগ্রামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো: তরিকত ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন ও রকিব হাসান, সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মল্লিক, প্রভাষক মনীষা সাহা।কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- পূজা বসু, সুচিস্মিতা সিংহ, অনন্যা রায়, শিউলি মন্ডল, রিমি রায়, ঝিমি রায়, হাফছা বিনতে আজাদ, ফারিহা খান, ইয়াসমিনা ইসলাম রিতু ও সৌমিত্র মোস্তবী।ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রইং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও চিত্রশিল্পী অধ্যাপক ড. মো: ইকবাল আলী’র নির্দেশনায় করা ১০টি চিত্রকর্ম খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে প্রদর্শন করা হয়। প্রেজেন্টেশন অনুষ্ঠান শেষে ডিসিপ্লিন প্রধান অংশগ্রহণকারী দশজন শিক্ষার্থীকে চিত্রকলা বিষয়ক কর্মশালার সার্টিফিকেট বিতরণ করেন।