ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রস্তাবনা
খুলনা বিশ^বিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের বিশ^সাহিত্য কেন্দ্রের আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সে পাশ্চাত্য আর্ট, ভারতীয় আর্ট ও দেশীয় আর্ট বিষয়ের উপরে আলোচক হিসেবে অংশগ্রহণ এবং প্রকাশনা শিল্পে বইয়ের প্রচ্ছদ, অলঙ্করণ ও নকশা করার প্রস্তাবনা দিয়েছেন বিশ^সাহিত্য কেন্দ্র। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫.০০ টায় ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো: তরিকত ইসলামের সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে বিশ^সাহিত্য কেন্দ্র যুগ্ম পরিচালক কবি ও অনুবাদক অনন্ত উজ্জ্বল এ প্রস্তাবনা প্রদান করেন। এসময় আরও সৌজন্য সাক্ষাৎ করেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, অভিনেতা, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ এবং পোল্যান্ডের কবি ও অনুবাদক চরঃবৎ তরবষরহংশর। এসময় এভারেস্ট বিজয়ী এম এ মুহিত জানান আমন্ত্রণের প্রেক্ষিতে এভারেস্ট জয়ের অভিজ্ঞতার আলোকে এ্যাভভেঞ্চার ও উৎসাহ ব্যঞ্জক আলোচনা করার প্রতিশ্রুত প্রদান করেন। বিশ^সাহিত্য কেন্দ্রের প্রকাশিত বই স্মারক উপহার হিসেবে প্রদান করেন। এসময় ডিসিপ্লিন প্রধান অথিতিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ক্লাসরুম গুলো ঘুরে দেখেন। এসময় ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মল্লিক ও শাপলা সিংহ উপস্থিত ছিলেন।