খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে ৩ জন টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে সম্প্রতি জন টিচিং অ্যাসিস্ট্যান্ট (Teaching Assistant) নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেনআয়শা সিদ্দিকা,মো: সাইফুল্লাহ আবীর, হাফছা বিনতে আজাদ।

গত ১১/০৮/২০২৫খ্রি. তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়। তারা আগামী ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক ভাবে ডিসিপ্লিনের শিক্ষাদান শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহায়তা করবেন।

ডিসিপ্লিন প্রধান . মোঃ তরিকত ইসলাম বলেন, ’নতুন টিচিং অ্যাসিস্ট্যান্টরা শিক্ষার্থীদের ব্যবহারিক তাত্ত্বিক উভয় ক্ষেত্রেই সহযোগিতা করবেন। এতে শিক্ষাদানের মান উন্নত হবে এবং একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নিয়োগপ্রাপ্ত টিচিং অ্যাসিস্ট্যান্টরা জানান, তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

উল্লেখ্য, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে স্নাতক স্তরে শিক্ষাদান, স্টুডিও প্র্যাকটিস প্রজেক্টভিত্তিক কাজ পরিচালনায় টিচিং অ্যাসিস্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।