খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে প্রধান হিসাবে ড. মোঃ তরিকত ইসলামের দায়িত্ব গ্রহণ ও প্রাক্তন তিন প্রধানকে সম্মাননা প্রদান

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোঃ তরিকত ইসলাম। সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে তিনজন প্রাক্তন প্রধানকে গত ১০ অগাষ্ট ২০২৫ খ্রি. রবিবার দুপুর ১টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিসিপ্লিন প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্রী চৈতন্য কুমার মল্লিক, দ্বিতীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সদ্য সাবেক প্রধান সহযোগী অধ্যাপক রকিব হাসান। এছাড়া বক্তব্য রাখেন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব-ই-খুদা।

অনুষ্ঠান শেষে বরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে উদযাপন করা হয়। এ সময় শিল্পীর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক শাপলা সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর ও মনীষা সাহা।

এছাড়াও ডিসিপ্লিনের সকল বর্ষের প্রায় ১০০ জন শিক্ষার্থী ও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।