Fresher’s Reception and Farewell Program 2026 কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়

তারিখ: ০২ ফেব্রুয়ারি ২০২৬

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজন করা হয় “Fresher’s Reception and Farewell Program 2026”।

অনুষ্ঠানে CSE25 ও MSc26 ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং CSE21 ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ:

  • অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম
    ডিন, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা স্কুল — প্রধান অতিথি
  • অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার
    CSE
    ডিসিপ্লিন — বিশেষ অতিথি
  • অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ
    CSE
    ডিসিপ্লিন — বিশেষ অতিথি
  • অধ্যাপক ড. এস. এম. রফিজুল হক
    প্রধান, CSE ডিসিপ্লিন — সভাপতি

এছাড়াও CSE ডিসিপ্লিনের সম্মানিত শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জ্ঞাপন করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন, যা পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. এস. এম. রফিজুল হক সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।