খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও বৈশ্বিক গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনকজি আয়োজিত “Beyond Borders: Advanced Research, Global Collaboration, and Higher Education Opportunities in the USA” শীর্ষক এক সেমিনার রবিবার (১৭ মে ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর জার্নালিস্ট লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক এবং এগ্রোটেকনকজি ডিসিপ্লনের স্নাতক ও এমএস পর্যায়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ এমরান আলী। তিনি যুক্তরাষ্ট্রের -এলকন বিশ্ববিদ্যালয়ের এর কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস-এর অ্যাসোসিয়েট প্রফেসর ও হর্টিকালচার স্পেশালিস্ট। বক্তব্যে তিনি উন্নত গবেষণা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, কৃষি গবেষণায় উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপের বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডঃ মোঃ রেজাউল করিম, উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ গোলাম হোসেন, ডিন জীব বিজ্ঞান স্কুল এবং প্রফেসর ডঃ মোঃ আশিকুর রহমান, ডাইরেক্টর ইন্টার ন্যাশঅনাল এফেয়ার্স।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, ডিসিপ্লিন প্রধান, এগ্রোটেকনকজি ডিসিপ্লিন । বক্তারা দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।