রিসার্চে কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছেন গণিত ডিসিপ্লিনের পুলক কুন্ডু
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ২০২৩ উপলক্ষ্যে গত বছরে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা একাডেমিক রিসার্চের ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী হিসাবে প্রথমেই গণিত ডিসিপ্লিনের পুলক কুন্ডু (এমএসসি-২৩১২০২) এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় মুক্তমঞ্চে চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে এই অনুষ্ঠান টি সংঘটিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন ফরমাল অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।